কবে বন্ধ হলো জলাতঙ্কের টিকা কার্যক্রম?
রাজধানীতে কুকুর-বিড়াল বা পোষা প্রাণীর আক্রমণ এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। প্রতিদিনই কুকুর-বিড়ালের কামড় বা আঁচড়ে আহত হচ্ছে মানুষ। বাড়ছে জলাতঙ্কের সংক্রমণ। এর মধ্যে শুধু এপ্রিল মাসেই ভ্যাকসিন নিতে এসেছে ১৩ হাজার ৭৭৭ জন রোগী। মে মাসের ১৭ তারিখ পর্যন্ত এই সংখ্যা ৬ হাজার ৮৭৫ জন।
