শি-ট্রাম্প বৈঠকের পর তাইওয়ান প্রশ্নে উত্তেজনা বাড়ছে কেন?
ট্রাম্প ব্যবসায়িক স্টাইলে চীন আর তাইওয়ান, দুই পক্ষকেই খেলিয়ে চলছেন। চীনকে দেখাচ্ছেন যে তিনি তাইওয়ানের স্বাধীনতা সমর্থন করেন না, যাতে চীন খুশি থাকে। আবার তাইওয়ানকে অস্ত্র দেওয়ার তাসটা পকেটে রেখে বেইজিংকে চাপে রাখছেন। এখন দেখার বিষয়, ট্রাম্পের এই 'বিজনেসবুদ্ধি' এশিয়ায় শান্তি বজায় রাখে, নাকি উল্টো যুদ্ধের আগুন উসকে দেয়!
