পদ্মা ব্যারেজে কি দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ভাগ্য ফিরবে?
প্রতি বছর প্রমত্তা পদ্মার ভয়াল ভাঙনে বসতভিটা, ফসলি জমি, শিক্ষা প্রতিষ্ঠানসহ অসংখ্য স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন নদীপাড়ের হাজারো মানুষ। এই স্থায়ী সংকট থেকে মুক্তি পেতে এবং দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনৈতিক ভাগ্যবদল করতে নদীপাড়ের মানুষের এখন নতুন আশার নাম পদ্মা ব্যারেজ।
