অনলাইন জুয়া ও অর্থপাচার রোধে কী করছে সিআইডি?
দেশীয় ও আন্তর্জাতিক অনলাইন জুয়ার সাইট নিয়ন্ত্রণ ও পরিচালনার মাধ্যমে দিনে প্রায় দুই কোটি টাকা অবৈধভাবে সংগ্রহ এবং বিদেশে পাচার করছিল একটি সংঘবদ্ধ চক্র। এর হোতাসহ মোট আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। চলতি মাসেই অনলাইন জুয়ার ১১৬টি সাইট, অবৈধ লেনদেনে জড়িত ৮৭৯টি এমএফএস ও ৪৩ ব্যাংক হিসাব বন্ধে সংশ্লিষ্ট সংস্থাকে চিঠি দিয়েছে সিআইডি। ১৭ মে রাজধানীর মালিবাগে সিআইডি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সংস্থার প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমেদ।
