সরকার সংসদকে কার্যকর করতে ব্যর্থ হয়েছে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি এনসিপির সহযোগী সংগঠন জাতীয় যুবশক্তির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহবায়ক নাহিদ ইসলাম। ১৬ মে রাজধানীর তোপখানা রোডে বিএমএ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
