কর প্রদানে হয়রানি বন্ধে কী করতে যাচ্ছে রাজস্ব বোর্ড?
রাজস্ব আদায়ে স্বচ্ছতা আনা, করদাতাদের হয়রানি কমানো এবং আদায়ের পরিধি বাড়াতে এনবিআর একটি সম্পূর্ণ ফেসলেস ও ডিজিটাল কর প্রশাসন গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. আবদুর রহমান খান। ১৬ মে রাজধানীর শিল্পকলা একাডেমিতে 'পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার-পিপিআরসি আয়োজিত এক প্রাক-বজেট আলোচনায় এনবিআর প্রধান এসব কথা জানান।
