রাজস্ব খাত সংস্কারে রাজনীতিবিদদের ভূমিকা কী জানালেন অর্থ উপদেষ্টা?
দেশের রাজস্ব আদায় ব্যবস্থায় পৃষ্ঠপোষকতার সংস্কৃতি রয়েছে। এখানে যার পৃষ্ঠপোষকতা রয়েছে তিনি কর অব্যাহতি পান। যার নেই তিনি পান না। পুরোটাই বিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ-এসআরও বাণিজ্য। এই অবস্থা থেকে উত্তরণে করদাতাদের জানাতে হবে যে তার করের টাকা কোথায় ব্যয় হচ্ছে। এই জবাবদিহিতা নিশ্চিত করা গেলে রাজস্ব আদায় বাড়বে বলে মনে করেন প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর। ১৬ মে রাজধানীতে পিপিআরসি আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন।
