পশ্চিমবঙ্গে পশু জবাইয়ে লাগবে ‘ফিট-ফর-স্লটার’ সনদ
পশ্চিমবঙ্গে গরু, বাছুর ও মহিষ জবাইয়ের নিয়মাবলিতে বড় ধরনের পরিবর্তন এনেছে রাজ্য সরকার। এখন থেকে কোনো পশু জবাই করতে হলে প্রয়োজন হবে সরকারি অনুমোদনের। শুধু তাই নয়, প্রকাশ্যে পশু জবাইয়ের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।
