সাইবার অপরাধ কি শুধু অনলাইনে সীমাবদ্ধ?
সাইবার অপরাধ মানেই আমরা বুঝি কম্পিউটারের স্ক্রিনে ভেসে ওঠা কোনো কোড কিংবা ব্যাংক একাউন্ট থেকে টাকা চুরি। কিন্তু বর্তমান পরিস্থিতি হয়ে উঠেছে আরও ভয়ংকর। সাইবার অপরাধের সাথে এখন পাল্লা দিয়ে বাড়ছে সরাসরি শারীরিক সহিংসতার হুমকি। এফবিআই-এর সাম্প্রতিক তথ্য বলছে, কেবল যুক্তরাষ্ট্রেই গত এক বছরে সাইবার হামলার অভিযোগ ১০ লাখ ছাড়িয়ে গেছে। আর এর মধ্যে শারীরিক হুমকির সংখ্যা বেড়েছে আগের বছরের তুলনায় দ্বিগুণ।
