আমদানিনির্ভরতা কমাতে কী করছে সরকার?
সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে আন্তর্জাতিক দরপত্র আহ্বান করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেন, সরকার আমদানিনির্ভরতা কমিয়ে সাশ্রয়ী জ্বালানির দিকে যেতে চায়। ১১ মে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটশনের কাউন্সিল হলে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক সেমিনারে এ কথা বলেন তিনি। দেশের জ্বালানি খাতে কোনো সংকট নেই বলে দাবি করেন মন্ত্রী।
