ছাদ থেকেই ১০ হাজার মেগাওয়াট-স্বপ্ন না বাস্তবতা?
শিল্প কারখানা এবং বাড়ির ছাদেই ১০ হাজার মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এই আশা ইডকল-এর ব্যবস্থাপনা পরিচালক আলমগীর মোরসেদের। তিনি আরও জানান, প্রতি মাসে বিদ্যুৎ বিলের টাকায় বাড়িতে সৌর প্যানেল বসানোর খরচ কিস্তিতে পরিশোধের পরিকল্পনা চলছে। আর সারা দেশে ১২ লাখ ডিজেল পাম্প সৌর চালিত করতে কমপক্ষে ৬ বিলিয়ন ডলার লাগবে বলে ধারণা ইডকল-এর ব্যবস্থাপনা পরিচালকের। এ বিষয়ে বিস্তারিত জানতে আমাদের ' কর্পোরেট টকস' অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
