সম্মাননা অনুষ্ঠানে কী বললেন সমাজকল্যাণমন্ত্রী?
যেসব মায়ের সন্তান সফল হয়ে মুখ উজ্জ্বল ও গৌরবান্বিত করেছে-এমন ১১ জন গরবিনী মাকে বিশেষ সম্মাননা জানানো হয়েছে। ১০ মে রোববার মা দিবসে মহাখালীর রাওয়া কনভেনশন সেন্টারে 'গরবিনী মা' সম্মাননা ১১ মায়ের হাতে তুলে দেওয়া হয়। মায়েদের এই অবদানের স্বীকৃতি হিসেবে গরবিনী মা সম্মাননা দিয়ে আসছে রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল।
