ইউক্রেন যুদ্ধ: তিন দিনের যুদ্ধবিরতিতে কি শান্তির পথ খুলবে?
চার বছরের বেশি সময় ধরে চলা রক্তক্ষয়ী যুদ্ধের মধ্যে হঠাৎ সামনে এলো এক বিরল ঘোষণা। তিন দিনের যুদ্ধবিরতি। কিন্তু এই স্বল্প সময়ের নীরবতা কি সত্যিই শান্তির পথ খুলে দেবে, নাকি বড় কূটনৈতিক লড়াইয়ের আগে সাময়িক বিরতি এটি? ট্রাম্পের ঘোষণা, পুতিন-জেলেনস্কির সম্মতি, বন্দি বিনিময়ের পরিকল্পনা, সব মিলিয়ে নতুন করে আলোচনায় এসেছে যুদ্ধ বন্ধের সম্ভাবনা। তবে দোনেৎস্ক নিয়ে জটিলতা আর পারস্পরিক অবিশ্বাসের মধ্যে প্রশ্ন থেকেই যাচ্ছে, এটাই কি দীর্ঘ সংঘাতের শেষের শুরু?
