ইসরায়েলের পরমাণু ইস্যু নিয়ে কেন সরব ৩০ মার্কিন কংগ্রেসম্যান?
ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র আছে কি না- এমন প্রশ্নের জবাবে যে কেউ বলবেন, তাদের কাছে অস্ত্র আছে, তবে ইসরায়েল তা প্রকাশ করেনি। ষাটের দশক থেকে বিষয়টি রহস্যময়। দীর্ঘদিন ধরে হোয়াইট হাউসও এ ব্যাপারে অস্পষ্টতার নীতি অবলম্বন করে আসছে। মার্কিন এই নীতি এবার বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। এ নিয়ে সরব হয়েছেন মার্কিন ৩০ কংগ্রেসম্যান। কংগ্রেসের একদল প্রভাবশালী ডেমোক্র্যাট সদস্য স্টেট ডিপার্টমেন্টের কাছে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ভাণ্ডার নিয়ে স্বচ্ছতা এবং বিস্তারিত তথ্য দাবি করে একটি চিঠি দিয়েছে।
