হরমুজ উত্তেজনায় আবারও ঊর্ধ্বমুখী তেলের দাম
হরমুজ প্রণালি ঘিরে নতুন করে উত্তেজনায় হঠাৎ বিশ্ববাজারে বেড়েছে তেলের দাম। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ভঙ্গুর যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তার কারণে বাজারে উদ্বেগ ছড়িয়েছে, যার প্রভাব পড়েছে জ্বালানির দামে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ৪ মে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড তেলের দাম ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৪৪ ডলারে ওঠে। তবে ৫ মে সকালে দাম কিছুটা কমে ১১৩ দশমিক ৫৪ ডলারে নামে।
