ইরান যুদ্ধে কীভাবে শক্তিশালী হচ্ছে ইউক্রেন?
২০২৬ এর মার্চে সৌদি আরবে দেখা গিয়েছে একটি ভিন্নধর্মী দৃশ্য। পরনে চিরচেনা কালো পোশাক, গম্ভীর মুখে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সৌদি আরব সফরের এই দৃশ্যটি জন্ম দিয়েছে এক অদ্ভুত সমীকরণের। যে সময়ে মধ্যপ্রাচ্যে ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে বিশ্ব রাজনীতি তোলপাড়, ঠিক সেই মুহূর্তে জেলেনস্কির এই উপসাগরীয় সফর চমকে দিয়েছিল অনেককেই।
