ঢাকার গণপরিবহণের সমস্যা সমাধানে কী পরিকল্পনা সরকারের?
রাজধানী ঢাকার গণপরিবহন খাতে আমূল পরিবর্তন ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী এক মহাপরিকল্পনা গ্রহণ করেছে বর্তমান সরকার। স্বল্পমেয়াদি পরিকল্পনায় নারীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে চালু হচ্ছে 'পিংক বাস' সেবা। প্রাথমিকভাবে আটটি রুটে নয়টি বাস চালানো হবে। করছে। মেট্রোরেলের পাশাপাশি ব্যয় সাশ্রয়ী ও আধুনিক লাইট বা মনোরেল চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তরা মেট্রোরেল স্টেশনকেন্দ্রিক বাইসাইকেল রাইড শেয়ারিং চালুর উদ্যোগ নেওয়া হবে। যার আওতায় উত্তরা এলাকায় ছয়টি সাইকেলস্ট্যান্ড নির্মাণ ও ১৫০টি সাইকেল সরবরাহ করা হবে।
