হাম-পরবর্তী সময়ে শিশু মৃত্যু কেন বাড়ছে?
দেশে হামের প্রাদুর্ভাব ভয়াবহ রূপ নিয়েছে। আক্রান্ত শিশুদের মধ্যে মৃত্যুর হার যেমন বাড়ছে, তেমনি নেই পরিস্থিতির উন্নতির কোনো লক্ষণ। সম্প্রতি রাজধানীর তিনটি বড় হাসপাতালের তথ্য বিশ্লেষণে দেখা গেছে, হামে আক্রান্ত হয়ে মৃত শিশুদের প্রায় ৯০ শতাংশেরই প্রাণ কেড়ে নিয়েছে হাম-পরবর্তী মারাত্মক নিউমোনিয়া ও দীর্ঘদিনের অপুষ্টি।
