দেশের অর্থনীতির যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী
কর জিডিপি অনুপাত, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, রপ্তানি প্রবৃদ্ধিসহ অর্থনীতির সবকিছুতেই এখন সর্বনিম্নে বাংলাদেশ। এই অবস্থা থেকে উত্তরণে ২ বছরের পরিকল্পনা নিয়ে এগুতে হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। ৩০ এপ্রিল জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষনের ওপর আলোচনায় দেশের অর্থনীতির সার্বিক চিত্র তুলে ধরতে গিয়ে এসব কথা বলেন তিনি।
