২০৩০ সালে এসি বাজার কত বড় হবে? চমকে দেবে হিসাব
এসির স্থানীয় বাজার প্রতি বছরই বাড়ছে। গত বছর এসি বিক্রি হয়েছে সাড়ে ৫ লাখ ইউনিট, প্রবৃদ্ধি ছিল প্রায় ৫%। আর ২০৩০ সালে এই সংখ্যা উঠে যাবে প্রায় ১৫ লাখে। টিবিএসকে এই আশার কথা শুনান, ইলেক্ট্রো মার্ট লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ নুরুল আফছার। তিনি আরও জানান, এসির দাম আগের চেয়ে কমেছে। এমন কি কিস্তিতেও এসি কেনা যায়। এছাড়া, স্মার্ট এসি অনেক বেশি আরামদায়ক। এসির আদ্যোপান্ত জানতে আমাদের 'যমুনা ব্যাংক কর্পোরেট টকস' অনুষ্ঠানটি পুরো দেখার আমন্ত্রণ। উপস্থাপনায় টিবিএস'র ডেপুটি এডিটর সাজ্জাদুর রহমান।
