চলমান বৃষ্টিপাত কৃষিতে কী প্রভাব ফেলবে?
কাগজে কলমে গ্রীষ্মকাল চললেও দেশের বেশিভাগ এলাকায় হচ্ছে বৃষ্টিপাত। এই বৃষ্টি জনজীবনে স্বস্তি দিলেও দুশ্চিন্তায় ফেলেছে কৃষিজীবীদের। ফসল নষ্টের পাশাপাশি ন্যায্য মূল্য না পাওয়ার শঙ্কা করছেন তারা। এ অবস্থায় ধানসহ বিভিন্ন ফসলের দাম বেড়ে যাওয়ার আশঙ্কাও বাড়ছে।
