রসিকতার মোড়কে ট্রাম্পকে কী বার্তা দিলেন রাজা চার্লস?
ওয়াশিংটন ডিসি এখন এক উত্তপ্ত আগ্নেয়গিরি। একদিকে ইরানের সঙ্গে যুদ্ধ, অন্যদিকে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একের পর এক বিতর্কিত মন্তব্য। এমন এক স্নায়ুচাপের মুহূর্তে মার্কিন কংগ্রেসে দাঁড়িয়ে ভাষণ দিলেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। সরাসরি কোনো সংঘাতের নাম না নিলেও, তাঁর শব্দচয়ন আর ইতিহাসের রেফারেন্সে ছিল গভীর কূটনৈতিক ইঙ্গিত।
