দেশে লোডশেডিংয়ের পরিমাণ কি আরও বাড়বে?
কয়েকদিন ধরে সারা দেশে লোডশেডিংয়ের পরিমাণ বাড়ছে। বিশেষ করে গ্রাম ও জেলা শহরগুলোতে। বিদ্যুৎ বিভাগ বলছে, বর্তমানে লোডশেডিংয়ের পরিমাণ ৩ হাজার মেগাওয়াটের কাছাকাছি। সক্ষমতার থাকলেও জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। বিদ্যুৎ উৎপাদন ও লোডশেডিং নিয়ে টিবিএস পডকাস্টে কথা বলেছেন ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনিমকস অ্যান্ড ফাইন্যান্সিয়াল এনালাইসিস- আইইইএফএ'র প্রধান জ্বালানি বিশ্লেষক শফিকুল আলম।
