সাক্ষ্যগ্রহণেই আটকে আছে রানা প্লাজা ট্র্যাজেডির ৫ মামলার বিচার
রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি বিচার। মর্মান্তিক এ ঘটনায় দায়ের করা হত্যাসহ ৫টি মামলার বিচার সাক্ষ্যগ্রহণেই আটকে আছে। আলোচিত এ মামলা কবে নাগাদ শেষ হবে তাও বলতে পারছেন না রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীসহ সংশ্লিষ্টরা।
