১ মে থেকে সার কারখানায় গ্যাস দেবে সরকার: জ্বালানিমন্ত্রী
যদিও বিদ্যুৎ উৎপাদন ব্যহত হবে তারপরেও দেশের কৃষিখাতের কথা মাথায় রেখে আসছে ১ মে থেকে সার কারখানায় গ্যাস দেবে সরকার। গ্যাসের উৎপাদন বাড়লে আগামীতে সংযোগ দেয়া বাসাবাড়িতে গ্যাস দেয়া হবে বলে জানিয়েছেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। ২৩ এপ্রিল সংসদে রুমিন ফারহানার প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
