ডেডলাইন ২২ এপ্রিল: ট্রাম্পের শর্ত কি ইরান মানবে?
ইসলামাবাদের আকাশ এখন ঈগল আর বাজপাখির লড়াইয়ের ময়দান। একদিকে হোয়াইট হাউস থেকে আসা ডোনাল্ড ট্রাম্পের তপ্ত হুঙ্কার; অন্যদিকে তেহরানের পাথুরে দেয়ালের মতো অনড় অবস্থান। মাঝখানে দাঁড়িয়ে পাকিস্তান, যারা এই দুই চিরশত্রুকে এক টেবিলে বসানোর অসম্ভব এক জুয়া খেলছে।
