ট্রাম্পের ক্ষমতা কমাতে আবারও ভোটের দাবি ডেমোক্র্যাটদের
যুদ্ধের সিদ্ধান্ত, একজন প্রেসিডেন্ট একাই নেবেন, নাকি পুরো কংগ্রেস? এই প্রশ্নকে সামনে রেখেই যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আবারও তীব্র উত্তেজনা তৈরি হয়েছে। আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধক্ষমতা সীমিত করতে, পঞ্চমবারের মতো মার্কিন সিনেটে ভোটের আয়োজন করতে চায় ডেমোক্র্যাটরা। লক্ষ্য একটাই, ট্রাম্প যেন কংগ্রেসের অনুমোদন ছাড়া, বিশেষ করে ইরানের বিরুদ্ধে, কোনো বড় সামরিক অভিযান শুরু করতে না পারেন।
