নিজ হাতে যে দিঘি খনন করেছিলেন জিয়াউর রহমান
কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার গড়াই গ্রাম। একপাশে সবুজের সমারোহ, অন্যপাশে শান্ত জলের বিশাল এক জলাশয়। সরকারি কাগজে এর নাম 'টোপামারি দিঘি' হলেও, স্থানীয়দের কাছে এটি 'জিয়া পুকুর' নামেই বেশি পরিচিত। কিন্তু কেন এই নাম? ইতিহাস বলছে, ১৯৭৫ ও ১৯৮০ সালের দিকে কাবিখা প্রকল্পের আওতায় খণ্ড খণ্ড ডোবা মিলিয়ে এই পুকুরটি খনন করা হয়।
