বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে আলোচনা নিয়ে কী জানালেন অর্থমন্ত্রী?
আইএমএফের সঙ্গে পূর্ববর্তী সরকারের সময়ে হওয়া চুক্তির সব শর্তে বর্তমান সরকার একমত নাও হতে পারে। আইএমএফ, এডিবি, বিশ্বব্যাংকসহ বিভিন্ন দাতা সংস্থার সঙ্গে আলোচনা একটি চলমান প্রক্রিয়া। ১৯ এপ্রিল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
