যে তিন অগ্নিপরীক্ষার মুখে রয়েছে বর্তমান সরকার
বিগত সরকারগুলোর রেখে যাওয়া ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি, বিশ্বজুড়ে চলমান যুদ্ধ পরিস্থিতি ও জনগণের বিপুল প্রত্যাশা বর্তমান সরকারের জন্য বড় তিনটি অগ্নিপরীক্ষা বলে উল্লেখ করেছেন সিপিডির সম্মাননীয় ফেলো ড. মোস্তাফিজুর রহমান। এই পরিস্থিতিতে দেশের অর্থনীতি এক ট্রিলিয়ন ডলারে নিতে ভালো অর্থনৈতিক ব্যবস্থাপনার কোন বিকল্প নেই বলে জানিয়েছেন তিনি। ১৮ এপ্রিল রাজধানীতে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম-ইআরএফ আয়োজিত সেমিনারে এসব কথা বলেন।
