হজ ফ্লাইট উদ্বোধনের পর কী আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী?
চলতি বছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ১৭ এপ্রিল রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরও কমানোর আশ্বাসও দেন প্রধানমন্ত্রী।
