লেগো ভিডিও কি নতুন প্রজন্মের রাজনৈতিক অস্ত্র?
বিশ্বজুড়ে পরিচিত লেগো ফিগার ও ব্লক ব্যবহার করে এক ধরনের ভাইরাল সোশ্যাল মিডিয়া ট্রেন্ড গড়ে তুলেছে ইরানভিত্তিক এক্সপ্লোসিভ মিডিয়াসহ আরও কয়েকটি সংগঠন। এই ট্রেন্ডের মাধ্যমে সহজ ও পরিচিত ভিজ্যুয়ালের আড়ালে তুলে ধরা হচ্ছে রাজনৈতিক বার্তা; যা চলমান সংঘাতের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ইরানের অবস্থানকে উপস্থাপন করছে আরও জোরালোভাবে।
