লেবাননে যুদ্ধবিরতির গুঞ্জন: বিভক্ত ইসরায়েলি মন্ত্রিসভা
লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার চলমান সংঘাত নিরসনে এক সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির গুঞ্জন উঠেছে। ইরানঘনিষ্ঠ সংবাদমাধ্যম আল-মায়াদীন দাবি করেছে, আজ বুধবার (১৫ এপ্রিল) রাত থেকেই এটি কার্যকর হতে পারে। মূলত ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতির শেষ সপ্তাহের সঙ্গে মিল রেখে ইরানের চাপেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করা হচ্ছে।
