কানাডায় বাংলাদেশিদের কণ্ঠস্বর ডলি বেগম
কানাডার এমপি নির্বাচিত হয়ে ইতিহাস গড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক ডলি বেগম। দেশটির ক্ষমতাসীন লিবারেল পার্টির প্রার্থী হিসেবে অন্টারিও প্রদেশের টরোন্টোর স্কারবোরো সাউথওয়েস্ট আসন থেকে নির্বাচিত হয়েছেন তিনি। উপনির্বাচনে তার এই জয়ে অভিনন্দন জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি লিখেছেন, ডলি বেগম তার সম্প্রদায়ের জন্য একটি উন্নত ভবিষ্যৎ গড়তে শক্তভাবে কাজ করেছেন। তার অভিজ্ঞতা একটি আরও ন্যায়ভিত্তিক কানাডা গঠনে সহায়ক হবে।
