ইরানকে শর্ত পালন করাতে কী পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র?
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে পাকিস্তানে অনুষ্ঠিত ইরান ও যুক্তরাষ্ট্রের বৈঠক শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে। বৈঠক শেষে পাকিস্তানেই সেই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। এবার হোয়াইট হাউস জানাল, যুক্তরাষ্ট্রের কোন কোন শর্তে ইরান সম্মত হতে পারেনি।
