ঢাবি ভর্তি পরীক্ষার ফলাফলে বড় ধস কেন?
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক—উভয় পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষায় পাস নম্বর তুলতে পারছেন না সিংহভাগ শিক্ষার্থী। চলতি ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া দ্বৈত জিপিএ-৫ প্রাপ্তদের মাত্র ২৮ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অর্থাৎ, পাসের চেয়ে অকৃতকার্য বা ন্যূনতম নম্বর তুলতে ব্যর্থ হওয়া শিক্ষার্থীর সংখ্যাই বেশি—প্রায় ৭২ শতাংশ। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, গত তিন বছর ধরে এই নেতিবাচক প্রবণতা চলমান।
