পহেলা বৈশাখ পালনে কী নির্দেশনা দিয়েছে ডিএমপি?
বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর রমনা পার্ক ও আশপাশ এলাকায় নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। উৎসবকে নির্বিঘ্ন রাখতে বহুমাত্রিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ১২ এপ্রিল বিকালে রমনা পার্কে নিরাপত্তা পরিদর্শনে এসে ডিএমপি কমিশনার মো সরওয়ার এসব কথা বলেন।
