ভারতে কতটা কার্যকর ট্রান্সজেন্ডার অ্যামেন্ডমেন্ট বিল?
ভারতের সংসদে ২০২৬ সালের মার্চ মাসে বিতর্কিত ট্রান্সজেন্ডার পারসনস (প্রোটেকশন অফ রাইটস) অ্যামেন্ডমেন্ট বিল পাস হয়েছে। ২৪ মার্চ লোকসভা এবং ২৫ মার্চ রাজ্যসভায় কণ্ঠভোটে অনুমোদিত হয় এটি। ট্রান্সজেন্ডার ব্যক্তিদের লিঙ্গ নির্ধারণ অধিকারের পরিবর্তে মেডিকেল বোর্ডের মাধ্যমে লিঙ্গ যাচাইয়ের বিধান রাখা হয়েছে এতে।
