শেরপুর-৩ এবং বগুড়া-৬ নির্বাচন নিয়ে কী অভিযোগ জামায়াতের?
গণ-অভ্যুত্থানের পর নির্বাচিত সরকারের অধীনে প্রথম নির্বাচনেই কারচুপি-অনিয়ম ও জাল ভোটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ৯ এপ্রিল রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বগুড়া-৬ আসনে উপ-নির্বাচন ও শেরপুর-৩ আসনে নির্বাচনের পরিস্থিতি তুলে ধরে এই অভিযোগ করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। গুরুতর অনিয়ম হওয়া কেন্দ্রগুলোতে ভোট স্থগিত ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রধান নির্বাচন কমিশনারের কাছে আহ্বান জানান জামায়াতের এই নেতা।
