ভোটার তালিকার সংশোধনী; নির্ঘুম রাত কাটছে ভারতীয়দের
দেশভাগের পর পূর্ববঙ্গ থেকে লাখো মানুষ সীমান্ত পার হয়ে পশ্চিমবঙ্গে বসবাস শুরু করেন। তাদের মধ্যে অন্যতম মতুয়া সম্প্রদায়। ভারতে ভোটার তালিকার সংশোধনী কার্যক্রম শুরুর পর এমন বহু উদ্বাস্তুর নাম কাটা পড়ছে। চিন্তায় রাতের ঘুম ছুটেছে তাদের।
