তুরস্কে ইসরায়েলি দূতাবাসে গুলির নেপথ্যে কী?
ইরান যুদ্ধ বন্ধে যখন মধ্যস্থতা করার চেষ্টা করছে তুরস্ক তখন দেশটিতে ইসরায়েলি দূতাবাসে ভর দুপুরে দুঃসাহসিক হামলা চালিয়েছে তিন বন্দুকধারী। এ সময় নিরাপত্তাকর্মীদের সঙ্গে ব্যাপক গোলাগুলি হয়েছে তাদের। এক মিনিটেরও কম সময়ে দুই ডজনের বেশি গুলির শব্দ পাওয়া গেছে। এ ঘটনায় হত্যা করা হয়েছে এক বন্দুকধারীকে। বাকি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
