দেশে কী পরিমাণ জ্বালানি তেল আছে?
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। ৭ এপ্রিল জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে জ্বালানি মন্ত্রী জানান, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়ম রয়েছে, যা প্রতি মাসে পর্যালোচনা করা হয়। প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে তেলের দাম বাড়ানো হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
