সংরক্ষিত নারী আসন নির্বাচনের তফসিল ও ভোট কবে?
আগামী ৮ এপ্রিল ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ১২ মে সংরক্ষিত মহিলা আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ৬ এপ্রিল আগারগাঁওয়ের নির্বাচন কমিশন ভবনে ১১তম কমিশন সভা শেষে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ।
