ইরানের মিসাইল বাঙ্কার মেরামতের কৌশলে কেন হতবাক যুক্তরাষ্ট্র?
মার্কিন গোয়েন্দা প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ও ইসরায়েলি হামলায় ক্ষতিগ্রস্ত, ভূগর্ভস্থ মিসাইল বাঙ্কার ও মজুতের ঘাঁটি খুঁড়ে বের করে ফেলছেন ইরানি কর্মীরা। হামলার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই তারা সেগুলোকে ফের ব্যবহারের উপযোগী করে তুলছেন।
