ট্রাম্পের মন্ত্রিসভায় বড় পরিবর্তনের আভাস
ইরানের ইসলামী শাসনব্যবস্থার পতন ঘটাতে এসে ট্রাম্পের শাসনব্যবস্থাই এখন ভাঙনের পথে। ইরান যুদ্ধ এক কঠিন বাস্তবতার সম্মুখীন করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। যে কারণে মন্ত্রিসভায় বড় পরিবর্তনের কথা ভাবতে হচ্ছে তাকে। সম্প্রতি সেনাপ্রধান র্যান্ডি জর্জ ও অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে সরিয়ে দেওয়ার পর এই ভাবনা এখন আরো জোরালো হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সকে নিশ্চিত করেছে হোয়াইট হাউসের অভ্যন্তরীণ আলোচনা সম্পর্কে জানা পাঁচজন সূত্র।
