ইরান যুদ্ধে কঠিন বাস্তবতার মুখোমুখি ইউরোপ
ইউক্রেন যুদ্ধের কারণে দীর্ঘ দিন ধরেই জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম অবস্থা ইউরোপের বাসিন্দাদের। এর সঙ্গে যোগ হয়েছে ইরান যুদ্ধ। যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া এই যুদ্ধের জেরে জ্বালানি পরিবহনের অন্যতম নৌ-রুট হরমুজ প্রণালি কার্যত বন্ধ রেখেছে তেররান। ফলে বিশ্বজুড়েই বাড়ছে জ্বালানির দাম। যার ঢেউ মধ্যপ্রাচ্য ছাড়িয়ে ইউরোপের দেশগুলোতেও আছড়ে পড়েছে। এক কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়েছে ইউরোপকে। জ্বালানি স্বাধীনতা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য হচ্ছে দেশগুলো। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আলোচনায় উঠে আসছে পারমাণবিক শক্তি। কিন্তু কতটা নিরাপদ ও নির্ভরযোগ্য সেটি?
