কেরানীগঞ্জে কারখানায় আগুনে ৫ জনের প্রাণহানি, কী বলছে ফায়ার সার্ভিস?
ঢাকার কেরানীগঞ্জের কদমতলীতে একটি গ্যাসলাইট কারখানায় ভয়াবহ আগুনে অন্তত পাঁচ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিসের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম শনিবার বিকালে জানান, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। এদিন বেলা ১টা ১১ মিনিটে আগুন লাগার পর ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
