হরমুজ প্রণালির নিরাপত্তায় কি বহুজাতিক নৌ জোট আসছে?
জাতিসংঘ নিরাপত্তা পরিষদে হরমুজ প্রণালি ও আশপাশের এলাকায় বাণিজ্যিক জাহাজ চলাচল সুরক্ষায় বাহরাইনের উত্থাপিত একটি প্রস্তাবে ভোট হওয়ার কথা রয়েছে। খসড়া প্রস্তাব গৃহীত হলে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিশ্চিত করতে দেশগুলোকে প্রয়োজনীয় সব ধরনের প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার অনুমোদন দেওয়া হবে। তবে ভেটো ক্ষমতাধর চীন সাফ জানিয়ে দিয়েছে, বলপ্রয়োগের অনুমোদনের বিরোধিতা করবে তারা।
