হামের প্রাদুর্ভাব মোকাবিলায় কী পরামর্শ এলো গোলটেবিল বৈঠকে?
দেশে আশঙ্কাজনক হারে বাড়ছে হামের সংক্রমণ। এই সংকটময় পরিস্থিতিতে রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে গোল টেবিল বৈঠকের আয়োজন করে বিএনপির 'নিপীড়িত নারী ও শিশু আইনি ও স্বাস্থ্য সহায়তা সেল'। অনুষ্ঠানে হামের সাম্প্রতিক ভয়াবহতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন বিশেষজ্ঞ ও নীতিনির্ধারকরা।
