জামালপুরে সেচের অভাবে ফেটে চৌচির ফসলের মাঠ
জামালপুরে জ্বালানি তেলের সংকটে বোরো আবাদ ব্যাহত হচ্ছে। হাজার হাজার হেক্টর জমিতে ধান চাষ হলেও ডিজেলের সংকট ও বাড়তি দামের কারণে কৃষকরা সময়মতো সেচ দিতে পারছেন না। ফলে উৎপাদন খরচ বাড়ছে এবং ফলন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
